29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা সভা, জ্বালানি সরবরাহ ও মাদকবিরোধী অভিযানে জোর
সারাদেশ

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা সভা, জ্বালানি সরবরাহ ও মাদকবিরোধী অভিযানে জোর

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা সভা, জ্বালানি সরবরাহ ও মাদকবিরোধী অভিযানে জোর । সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।
সভায় জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ হয়েছে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার, অবৈধ মজুদদারির বিরুদ্ধে অভিযান, যানজট নিরসনে বাস থামার স্থান নির্ধারণ, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা, সুন্দরবনে জলদস্যু দমনে পদক্ষেপ এবং সরকারি খাস জমি উদ্ধারের বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো: ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ অনেকে।

Related posts

ভোটারের তথ্যে গড়মিল, বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

News Desk

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনব্যক্তির কারাদণ্ড

News Desk

সাতক্ষীরায় বিএনপিতে যােগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য

News Desk

ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি

News Desk

জিয়া স্মৃতি জাদুঘর রূপান্তর হবে পূর্ণাঙ্গ মিউজিয়ামে : ফারুকী

brs@admin

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে চায় না বিএনপি: দুদু

News Desk
Translate »