31.9 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
ক্লাব ক্রিকেটে নতুন মোড়, আগের অবনমন সিদ্ধান্ত বাতিলের পথে
খেলাধূলা

ক্লাব ক্রিকেটে নতুন মোড়, আগের অবনমন সিদ্ধান্ত বাতিলের পথে

ক্লাব ক্রিকেটে নতুন মোড়, আগের অবনমন সিদ্ধান্ত বাতিলের পথে।  গত কয়েক মাস ধরে ঢাকার ক্লাব ক্রিকেট বারবার এসেছে আলোচনায়। গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কয়েকটি ক্লাব বিদ্রোহ ঘোষণা করে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তারা সব ধরনের প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দেয়।
বিদ্রোহী ক্লাবগুলোকে মাঠে ফেরাতে তৎকালীন বোর্ড একাধিকবার আলোচনার প্রস্তাব দিলেও সাড়া মেলেনি। এর প্রভাব পড়ে লিগ কাঠামোয়। প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে ১২টি এবং দ্বিতীয় বিভাগের ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে আয়োজন করা হয় প্রতিযোগিতা।
এই প্রেক্ষাপটে অংশ না নেওয়া ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিসিবি। লিগে না খেলা দলগুলোকে অবনমিত করে নিচের বিভাগে পাঠানো হয়।
তবে পরিস্থিতি পাল্টেছে বোর্ডে পরিবর্তনের পর। জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে নতুন ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল।
নতুন বোর্ড ঢাকার ক্লাব ক্রিকেটকে পূর্ণাঙ্গভাবে সচল করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসে। সেখানে বিদ্রোহী ক্লাবগুলো আগের অবনমন সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়। ফলে বিসিবি সভাপতি তামিম ইকবাল আগের সেই সিদ্ধান্ত বাতিলের পথে এগোচ্ছেন বলে জানা গেছে।
শুধু অবনমনই নয়, নতুন করে আর কোনো বিভাগে ওঠানামা না রাখার কথাও ভাবছে সিসিডিএম। তবে এতে আপত্তি জানিয়েছে এ বছর প্রথম ও দ্বিতীয় বিভাগ খেলে ওপরের লিগে ওঠা চারটি ক্লাব।
সিসিডিএম সূত্রে জানা গেছে, সমাধান না এলে আগামী মৌসুমে কাঠামোয় পরিবর্তন আনা হতে পারে। সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগ ১২টির বদলে ১৪টি ক্লাব নিয়ে আয়োজনের সম্ভাবনা রয়েছে। একইভাবে প্রথম বিভাগেও ২০টির বদলে ২২টি ক্লাব রাখা হতে পারে।

Related posts

ফের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

brs@admin

মেসির জোড়া গোলে অরল্যান্ডোয় ইতিহাস গড়ল ইন্টার মায়ামি

News Desk

পাকিস্তানের বিপক্ষে ভারতকে না খেলার আহ্বান হরভজনের

News Desk

ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড

News Desk

এনএসসির হস্তক্ষেপকে বেআইনি বলে দাবি করলেন বুলবুল!

Durjoy Das

ভারত সিরিজে নিউজিল্যান্ড দলে নেই রাচিন রবীন্দ্র

News Desk
Translate »