BRS TIMES
বিনোদন

‘দম’ দেখে মুগ্ধ শিহাব শাহীন, বললেন অবশ্যই দেখার মতো সিনেমা

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও তারকাদের আলোচনায় জায়গা করে নিয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা। সেই আলোচনায় এবার যুক্ত হলেন ‘দাগি’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। জানান, চিত্রনাট্য আগে পড়া থাকলেও পর্দায় দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন। তার ভাষায়, এ ধরনের সিনেমা আগে বাংলাদেশে হয়নি। বিশেষভাবে তার নজর কেড়েছে সিনেমার স্তরে স্তরে থাকা রাজনৈতিক উপপাঠ, যা তিনি জরুরি ও সময়োপযোগী বলে মনে করেছেন। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির লড়াইয়ের বিষয়টিও তিনি উল্লেখ করেন।


নির্মাতা রেদওয়ান রনি–র কাজের প্রশংসা করে শিহাব শাহীন বলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিনেমা নির্মাণ করেছেন।

অভিনয়শিল্পীদের প্রসঙ্গে এসে তিনি উল্লেখ করেন, আফরান নিশো চরিত্রের ভেতরে ডুবে থেকে কাজ করেছেন। পূজা চেরি–র অভিনয় তাকে চমকে দিয়েছে বলেও জানান। পাশাপাশি চঞ্চল চৌধুরী–র অভিনয়কে তিনি নিখুঁত বলে মন্তব্য করেন।


অভিনয়ের বাইরে সিনেমার প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংয়েরও প্রশংসা করেন এই নির্মাতা। সবশেষে সিনেমাটিকে অবশ্যই দেখার মতো একটি কাজ বলে উল্লেখ করেন তিনি।


এদিকে শিহাব শাহীনের এই পোস্ট শেয়ার করে নির্মাতা রেদওয়ান রনি তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ

Related posts

তিন দেশের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকার ছবি ‘উৎসব’

brs@admin

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

brs@admin

‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য’

brs@admin

আর কত চাচ্ছেন, পাওয়ার হিটিং ইস্যুতে তামিমের প্রশ্ন

News Desk

গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ, খালে মিলল মডেলের মরদেহ

brs@admin

আমি আছি, মরিনাই রে ভাই

brs@admin
Translate »