31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
জাহ্নবীর ৫৫২ আপত্তিকর লিংক সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
প্রচ্ছদবিনোদনশিরোনাম

জাহ্নবীর ৫৫২ আপত্তিকর লিংক সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় করা মামলায় ৫৫২টি আপত্তিকর ও পর্নোগ্রাফিক লিংক সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে অভিনেত্রীর নাম বা ছবি ব্যবহার করা সব ফ্যান পেজ ও অনলাইন কনটেন্ট একসঙ্গে সরিয়ে ফেলার আবেদন আদালত গ্রহণ করেননি।

জাহ্নবীর পক্ষ থেকে প্রায় ৬ হাজার ৮৮৪টি অনলাইন লিংক অপসারণের আবেদন করা হয়েছিল। শুনানিতে বিচারপতি অনুপ জয়রাম ভাম্ভানি বলেন, সব ধরনের অনলাইন কনটেন্টকে একইভাবে বিবেচনা করার সুযোগ নেই। ফলে একসঙ্গে সব লিংক অপসারণের নির্দেশ দেওয়া সম্ভব নয়।

তবে প্রাথমিকভাবে যাচাই করে ৫৫২টি লিংকে স্পষ্টভাবে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট থাকার বিষয়টি উঠে আসে। এসব কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত।

ফ্যান পেজের বিষয়ে আদালত বলেন, কোনো অভিনেতা বা অভিনেত্রীর নামে পরিচালিত প্রতিটি ফ্যান পেজ বেআইনি হিসেবে বিবেচিত হতে পারে না। এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে।

জাহ্নবীর ৫৫২ আপত্তিকর লিংক সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

তবে কোনো ফ্যান পেজে অশ্লীল কনটেন্ট প্রকাশ করা হলে কিংবা কোনো তারকার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে আদালত উল্লেখ করেন।

মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, জাহ্নবীর পরিচয় ব্যবহার করে খোলা অ্যাকাউন্ট এবং অনুমতি ছাড়া তাঁর পরিচয় বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগও উঠে আসে। আদালত এসব স্পষ্ট ও গুরুতর আপত্তিকর কনটেন্টকে আলাদাভাবে বিবেচনার প্রয়োজনীয়তার কথা জানান।

জাহ্নবী কাপুর অনলাইনে তাঁর পরিচয় ও ব্যক্তিসত্তার অপব্যবহার ঠেকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ তালিকার অনলাইন লিংকের বিরুদ্ধে করা এই মামলায় আদালতের সর্বশেষ নির্দেশে নির্দিষ্ট আপত্তিকর কনটেন্ট সরানোর পথ তৈরি হলেও সব ফ্যান পেজের বিরুদ্ধে blanket নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

অভিনয়ের ক্ষেত্রে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে তেলুগু চলচ্চিত্র ‘পেড্ডি’তে। বুচ্চি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারও অভিনয় করেছেন। ২০২৬ সালের ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি জুলাইয়ে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করে।

Related posts

কুকুরের কান্নায় রক্ষা পেল ৬৭ জনের প্রাণ!

brs@admin

আজও সেবা বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে

brs@admin

জামালপুর সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

News Desk

হাইতিতে গ্যাং হামলায় নিহত অর্ধশতাধিক

News Desk

একনেকে ৮৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩ প্রকল্প অনুমোদন

News Desk

রাজশাহীতে গ্রেপ্তার ২২

News Desk
Translate »