BRS TIMES
জাতীয়শিরোনাম

মণিরামপুরে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার ঢাকা মেডিকেলে মৃত্যু

মণিরামপুরে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার ঢাকা মেডিকেলে মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত সাইকেল মিস্ত্রি আব্দুস সালাম (৫০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


নিহত আব্দুস সালাম হানুয়ার গ্রামের বটতলা পাড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুস সালামের সাথে তার ভাইপো মাজিদের বিরোধ চলছিল। গত ২ মার্চ এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মাজিদ উত্তেজিত হয়ে তার চাচা সালামের পেটেসহ শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপুরি ছুরিকাঘাত করে।


গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২২ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।


নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমশি করে। পরে বাধ্য হয়ে নিহতের পরিবার মাজিদসহ কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন।


আব্দুস সালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত মাজিদসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Related posts

জাল সনদ ভিসা জটিলতার মূল কারণ : লুৎফে সিদ্দিকী

brs@admin

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ তিনজন আটক

News Desk

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

brs@admin

৫০ হাজার ৩৬ হাজি দেশে ফিরেছেন

brs@admin

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

News Desk

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

News Desk
Translate »