26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
মুক্তির আগেই ২০ কোটির বেশী আয় করেছে ‘ধুরন্ধর টু’
বিনোদন

মুক্তির আগেই ২০ কোটির বেশী আয় করেছে ‘ধুরন্ধর টু

মুক্তির আগেই ২০ কোটির বেশী আয় করেছে ‘ধুরন্ধর টু’ । মুক্তির আগেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’। বহুল প্রতীক্ষিত এই অ্যাকশন থ্রিলারটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও অগ্রিম বুকিং থেকেই ইতোমধ্যে বড় অঙ্কের আয় করে ফেলেছে ছবিটি।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে। ব্লক আসনসহ মোট অগ্রিম আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি ৩২ লাখ রুপি।
এ পর্যন্ত আড়াই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকেই সবচেয়ে বেশি আয় এসেছে, যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৩৭ লাখ রুপি।
মুক্তির সময় দেশজুড়ে প্রায় ৭ হাজার ৮৯০টি শো নিয়ে প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে ছবিটি, যা সাম্প্রতিক সময়ের হিন্দি সিনেমাগুলোর মধ্যে অন্যতম বড় রিলিজ হিসেবে বিবেচিত হচ্ছে।
টিকিটের দামের ক্ষেত্রেও রাখা হয়েছে বড় ধরনের বৈচিত্র্য। বড় শহরগুলোতে প্রিমিয়াম আসনের দাম বেশ বেশি রাখা হয়েছে। উদাহরণ হিসেবে মুম্বাইয়ে কিছু প্রেক্ষাগৃহে প্রিমিয়াম সিটের দাম প্রায় ৩ হাজার রুপি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে চেন্নাইয়ের মতো শহরে মাত্র ৬০ রুপিতেও সিনেমাটি দেখার সুযোগ রাখা হয়েছে।
হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’। বিশেষ করে দক্ষিণ ভারতের বাজারেও ছবিটির অগ্রিম বুকিং ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন বক্স অফিস বিশ্লেষকরা।

Related posts

একুশে পদক ২০২৬ প্রদান, সম্মানিত ৯ ব্যক্তি ও একটি ব্যান্ডদল

News Desk

অপু-বুবলীর ভার্চুয়াল লড়াইয়ে প্রচণ্ড বিরক্ত শাকিব খান

brs@admin

বিপাকে তানজিন তিশা!

brs@admin

সংগ্রাম পেরিয়ে ‘যুবরাজ’ হওয়া: আজ আসিফ আকবরের জন্মদিন

News Desk

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা

News Desk

প্রিন্স মামুনের সেলুন চালাবেন অপু বিশ্বাস

News Desk
Translate »