31.9 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
ভারতের বিশ্বকাপ জয়ে আফ্রিদির অভিনন্দন, বললেন ‘যোগ্য চ্যাম্পিয়ন’
খেলাধূলা

ভারতের বিশ্বকাপ জয়ে আফ্রিদির অভিনন্দন, বললেন ‘যোগ্য চ্যাম্পিয়ন’

ভারতের বিশ্বকাপ জয়ে আফ্রিদির অভিনন্দন, বললেন ‘যোগ্য চ্যাম্পিয়ন’ । দাপুটে পারফরম্যান্সে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে সূর্যকুমার যাদবের দল। ভারতের এই সাফল্যের পর তাদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

২০০৯ সালে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন আফ্রিদি। ভারতের সাম্প্রতিক সাফল্যের পর সেই অভিজ্ঞতার কথা স্মরণ করার পাশাপাশি সূর্যকুমারদের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি।

নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, “তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা নিজেদের নিখুঁত দল হিসেবে প্রমাণ করেছে। এটি ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের বিষয়। এমন পারফরম্যান্সই দেখায় কেন ভারত বিশ্ব টুর্নামেন্টে সবসময় শীর্ষে থাকে।”

টুর্নামেন্টজুড়ে ভারতের ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন। ব্যাট হাতে সঞ্জু স্যামসন ও ইশান কিশান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং ছিলেন কার্যকর। পাশাপাশি শিবম দুবে ও হার্দিক পান্ডিয়াও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও শেষের দিকে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক শর্মা। আর অধিনায়ক সূর্যকুমার যাদব প্রয়োজনের সময় নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েছেন।

ভারতের শক্তিশালী বেঞ্চ শক্তির কথাও উল্লেখ করেন আফ্রিদি। তিনি বলেন, “বিশ্বকাপ শেষ। আমার মতে, ভারতই এই শিরোপার যোগ্য দল। তাদের দলগত সমন্বয় অসাধারণ। বেঞ্চে থাকা খেলোয়াড়রাও প্রথম একাদশের মতোই মানসম্পন্ন। তাই আমি সবসময় বলি, একটি দলের বেঞ্চ শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ক্ষেত্রে সেটাই দেখা গেছে। পুরো টুর্নামেন্টে তারা সত্যিকারের চ্যাম্পিয়নের মতোই খেলেছে।”

Related posts

ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড

News Desk

জয় পেলো ম্যানসিটি, বার্সা ও মিলান

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে?দেখে নিন ১৯ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

হৃদরোগের ধাক্কায় ক্যারিয়ার থামালেন অস্কার

Durjoy Das

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

brs@admin

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

brs@admin
Translate »