29.3 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
মোনাকোর সামনে মুখ থুবড়ে পড়লো পিএসজি
খেলাধূলা

মোনাকোর সামনে মুখ থুবড়ে পড়লো পিএসজি

মোনাকোর সামনে মুখ থুবড়ে পড়লো পিএসজি । লিগ আঁ শিরোপা শিরোপার লড়াই বেশ জমে উঠল। শুক্রবার রাতে মোনাকোর কাছে হেরে পয়েন্ট খুইয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজির হার ১-৩ গোলে। এই পরাজয়ে লুইস এনরিকের দলের শীর্ষস্থান এখন হুমকির মুখে। রোববার তলানির দল মেটজকে হারাতে পারলেই ব্যবধান মাত্র ১ পয়েন্টে কমিয়ে আনবে লেন্স।

চোট কাটিয়ে প্রায় তিন সপ্তাহ পর এদিন পিএসজির হয়ে মাঠে নামেন গত মৌসুমের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। বদলি হিসেবে নেমে আক্রমণভাগের গতি বাড়ালেও দলের হার এড়াতে পারেননি এই ফরাসি তারকা।

ম্যাচের ২৭ মিনিটে মোনাকোকে এগিয়ে দেন মাঘনেস আকলিউশ। পিএসজি মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরির রক্ষনাত্মক ভুলের সুযোগ নিয়ে গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা আলেক্সান্ডার গোলোভিন। ম্যাচের ৭১ মিনিটে ব্র্যাডলি বারকোলার ডিফ্লেক্টেড শটে পিএসজি ব্যবধান কমালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

মাত্র দুই মিনিট পরেই বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক স্ট্রাইকে মোনাকোর ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আমেরিকান ফরোয়ার্ড ফোলারিন বালোগান।

২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোনাকো। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেন্স।

লিগ আঁ চলতি মৌসুমে এটি পিএসজির চতুর্থ লিগ পরাজয়। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে চেলসিকে আতিথ্য দিবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Related posts

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

brs@admin

হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট দিয়ে ব্যবসা করতে চাইছে বাফুফে

brs@admin

খেলাধুলা সমাজের খারাপ কর্মকাণ্ড দূর করে : হাফিজ উদ্দিন

News Desk

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

brs@admin

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

News Desk

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত

brs@admin
Translate »