BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বরগুনার পাথরঘাটায় জবাই করা হরিণ ও ফাঁদসহ শিকারি আটক

এম এ হান্নান, বরগুনা : বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন বাদুরতলা খাল থেকে আনুমানিক ৪ মণ ওজনের ২টি জবাই করা হরিণ ও ৯০০ ফিট হরিণ শিকারের ফাঁদসহ মো. হানিফ (৪৫) নামের এক শিকারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত মো: হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।

জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় দুটি জবাইকৃত পুরুষ হরিণের মাংস (আনুমানিক ১৬০ কেজি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। পাশাপাশি হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফিট ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বলেন, আটককৃত আসামী মো: হানিফকে (৪৫) আদালতে সোপর্দ করেছি। জবাই করা হরিণ দুটি মাটি চাপা দেবার প্রস্তুতি চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

ডাকলেই হাজির হবে রোবট টয়লেট!

News Desk

দাবি না মানলে নির্বাচন অগ্রহণযোগ্য, এমন অবস্থান অগণতান্ত্রিক

News Desk

চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

brs@admin

মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১

brs@admin

শ্রীলঙ্কায় কেবল কার দুর্ঘটনায় ৭ সন্ন্যাসী নিহত

News Desk

সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের এক বছরের কারাদণ্ড

News Desk
Translate »