BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামস্বাস্থ্য

কারা অধিদপ্তরের এআইজির মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। রোববার (১৭ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার গন্ধব এলাকায়।

আবু তালেবের ছেলে মোহাম্মদ আজিম বলেন, বাবা বকশিবাজার কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে এআইজি হিসেবে কর্মরত। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিআরএসটি/এসএস

Related posts

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

News Desk

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫১৫

News Desk

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত

brs@admin

গাজায় শান্তি প্রক্রিয়ায় ম্যাক্রোঁর পূর্ণ সমর্থনের ঘোষণা

News Desk

গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন ‐ এবার প্রেসিডেন্ট পদে মার্টিন

rahman himel

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় গেজেট প্রকাশ

brs@admin