31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
শিকড়ের টানে জাইমা, মুগ্ধ তানজিন তিশা
বিনোদন

শিকড়ের টানে জাইমা, মুগ্ধ তানজিন তিশা

শিকড়ের টানে জাইমা, মুগ্ধ তানজিন তিশা । বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জাইমাকে নিয়ে এই অনুভূতি প্রকাশ করেন।

পোস্টে জাইমা রহমানকে ‘মাটির মানুষ’ হিসেবে উল্লেখ করে তিশা লেখেন, বিদেশে বেড়ে উঠলেও তিনি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সৌন্দর্য, মর্যাদা এবং গর্বের সঙ্গে ধারণ করছেন। তার মতে, পৃথিবীর যেখানেই কেউ বড় হয়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এমন দৃঢ়ভাবে আঁকড়ে রাখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান। সেই আয়োজনকে ঘিরেই সামাজিক মাধ্যমে তার উপস্থিতি ও ব্যক্তিত্ব নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশার এই প্রশংসাবার্তা যোগ হয়েছে সেই আলোচনায় নতুন মাত্রা, যেখানে শিকড়ের প্রতি টান ও সাংস্কৃতিক পরিচয়ই হয়ে উঠেছে মূল

Related posts

ফেসবুকে ছড়িয়ে পড়া তিশার ভিডিও নিয়ে যা জানা গেল

brs@admin

সিনেমায় এবার মার্ক জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

News Desk

অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ

brs@admin

বিতর্কিত সংলাপের জেরে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে লিগ্যাল নোটিশ

brs@admin

খোলামেলা পোশাকে মিমি, নেটিজেনদের সমালোচনার হিড়িক

News Desk

বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহার, প্রভার হুঁশিয়ারী

News Desk
Translate »