BRS TIMES
টাইম১০০ নেক্সট ইন্ডিয়ায় আলিয়া ‐ আরিয়ান ও সূর্যবংশী
প্রচ্ছদবিনোদন

টাইম১০০ নেক্সট ইন্ডিয়ায় আলিয়া ‐ আরিয়ান ও সূর্যবংশী

মার্কিন ম্যাগাজিন টাইম প্রথমবারের মতো প্রকাশ করেছে শুধু ভারতের জন্য তৈরি টাইম১০০ নেক্সট ইন্ডিয়া তালিকা। বিনোদন, খেলা, ব্যবসা, বিজ্ঞানসহ নানা ক্ষেত্রের ১০০ জন উঠতি ভারতীয়ের এই তালিকায় জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক আরিয়ান খান আর ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকাটি টাইম১০০ নেক্সট ফ্র্যাঞ্চাইজির প্রথম আন্তর্জাতিক সংস্করণ। রিলায়েন্সের অংশীদারত্বে তৈরি তালিকার ১০০ জনকে বেছে নিয়েছেন ভারত ও বিশ্বজুড়ে কর্মরত টাইমের সাংবাদিকেরা। এটি কোনো র‌্যাঙ্কিং নয়, ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাময় মুখদের স্বীকৃতি।

বিশেষ সংখ্যার জন্য তিনটি বৈশ্বিক প্রচ্ছদ প্রকাশ করেছে টাইম। একটিতে এককভাবে আছেন আলিয়া ভাট, আরেকটিতে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুটের সহপ্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা। তৃতীয় প্রচ্ছদে একসঙ্গে আছেন তিন চলচ্চিত্রকার আরিয়ান খান, পায়েল কাপাডিয়া ও থেজা রিও।

টাইম১০০ নেক্সট ইন্ডিয়ায় যাঁরা জায়গা পেলেন

তালিকার প্রত্যেকের সম্পর্কে লিখেছেন খ্যাতনামা ব্যক্তিরা। আলিয়া ভাটকে নিয়ে লিখেছেন পরিচালক এস এস রাজামৌলি, তাঁকে ভারতীয় সিনেমার বৈশ্বিক দূত বলেছেন তিনি। আরিয়ান খানকে নিয়ে লিখেছেন বিশাল ভরদ্বাজ, আর সূর্যবংশীকে নিয়ে লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।

খেলার জগৎ থেকে সূর্যবংশী ছাড়াও আছেন নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, বক্সার লাভলিনা বরগোহাঁই, টেনিস তারকা সানিয়া মির্জা, হকি গোলকিপার সবিতা পুনিয়া ও দাবাড়ু গুকেশ ডোম্মারাজু। ১৪ বছর বয়সে আইপিএলে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে আলোচনায় আসা সূর্যবংশী তালিকার সর্বকনিষ্ঠ মুখদের একজন।

গানের জগৎ থেকে আছেন দিলজিৎ দোসাঞ্ঝ, অনিরুদ্ধ রবিচন্দর, প্রতীক কুহাড় ও জসলিন রয়্যাল। অভিনয়ে আরও আছেন ভিকি কৌশল, সামান্থা রুথ প্রভু, নয়নতারা, সাই পল্লবী, আলি ফজল ও জিতেন্দ্র কুমার। ব্যবসা ও প্রযুক্তিতে আছেন লেন্সকার্টের পীযূষ বনসাল ও ব্লিঙ্কিটের অলবিন্দর সিং ধিন্ডসা, আর বিজ্ঞান ক্ষেত্রে আছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা।

টাইম১০০ নেক্সট ইন্ডিয়ার বিশেষ সংখ্যাটি ৭ ডিসেম্বর বিশ্বজুড়ে পাওয়া যাবে। তালিকায় থাকা ব্যক্তিদের নিয়ে ১২ ডিসেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে গালা আয়োজন।

Related posts

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত

News Desk

গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে : নাহিদের হুঁশিয়ারি

News Desk

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

News Desk

৭.৪ মাত্রার ভূমিকম্প, ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি 

News Desk

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

News Desk

শ্রীলঙ্কায় কেবল কার দুর্ঘটনায় ৭ সন্ন্যাসী নিহত

News Desk