26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে আজ বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভুটান দূতাবাস থেকে সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠানে ভুটান প্রধানমন্ত্রীর উপস্থিতি বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের অব্যাহত সমর্থন ও বন্ধুত্বেরই প্রতিফলন।

ভুটান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ সফরের মাধ্যমে ঢাকা ও থিম্পুর মধ্যকার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃঢ়তা আবারও ফুটে উঠেছে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে দু’দেশের অভিন্ন অঙ্গীকারও এতে স্পষ্ট হয়েছে।
বিআরএসটি/ এমএ

Related posts

খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন

News Desk

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং

News Desk

ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

News Desk

দশ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

brs@admin

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত

brs@admin

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, ৪ জন নিহত

News Desk
Translate »