27.3 C
Bangladesh
Tuesday, June 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

প্রচারের প্রথম দিনেই ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ ও জনসভা

নির্বাচনি প্রচারের প্রথম দিন ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সারা দেশে জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের জানান, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন ডা. শফিকুর রহমান। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুরে বড় ধরনের পথসভা ও কর্মসূচি থাকবে। পথে গুরুত্বপূর্ণ শহর বা বাজারগুলোতে তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনার জনসভায় বক্তব্য দেবেন। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ৬ ও ৭ আসনের জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

কলকাতায় ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার

News Desk

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান

News Desk

ভেঙে গেছে বেড়িবাঁধ, আতঙ্কে তেঁতুলিয়া পাড়ের বাসিন্দারা

News Desk

অন্তর্বর্তী সরকারের চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

News Desk

হারানো অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

brs@admin
Translate »