28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

লিটনকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের আসন্ন আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, জিম্বাবুয়েসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের দল ঘোষণা করে দিয়েছে।

রোববার (৪ জানুয়ারি) লিটন দাসকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে জায়গা হয়নি জাকের আলী অনিক ও নাজমুল হোসেন শান্তর।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড— লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।
বিআরএসটি/এসএস

Related posts

বরিশাল জেলা ও মহানগরে সিসি ক্যামেরা স্থাপন

News Desk

মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন এমিনে এরদোয়ান

News Desk

ইউক্রেনে ন্যাটোর উপস্থিতি মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

brs@admin

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ : শ্রম উপদেষ্টা

News Desk

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

News Desk

আজ ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্পে কাঁপলো আশুলিয়ার বাইপাইল

News Desk
Translate »