27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার দুপুর ২টার দিকে তারেক রহমান বনানী কবরস্থানে যান। এ সময় তিনি দু’হাত দিয়ে কোকোর কবর স্পর্শ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় চেয়ারপার্সনের নিরাপত্তা দলের (সিএসএফ) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। কোকোর মরদেহ দেশে আনার পর বনানী কবরস্থানে দাফন করা হয়। ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে আজই প্রথমবারের মতো ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।

ভাইয়ের কবর জিয়ারত শেষে তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে তিনি তার শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। তিনি মরহুমের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা

brs@admin

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

brs@admin

ইসরাইলের হামলায় লেবাননে দুইজন নিহত

News Desk

ইরানে ইসরাইলপন্থি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

News Desk

৩২টি চলচ্চিত্রের জন্য ৯ কোটি টাকা সরকারি অনুদান

brs@admin

ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »