26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মোংলা বন্দরকে পুরোপুরি কাজে লাগাতে চাই : বন্দর চেয়ারম্যান

এমএ হান্নান, বাগেরহাট : মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেছেন, দেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে মোংলা সমুদ্র বন্দরের সক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে চাই। দেশি বিদেশি বিনিয়োগ বাড়লে এমনকি ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহার করলে আমরা তাদের সর্বোচ্চ সেবা দিতে পারবো।

বন্দরের সক্ষমতা এবং কীভাবে এই বন্দর এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে বছরে ১৫০০ জাহাজ নোঙর করতে পারলেও এখন সেখানে ৮৩০টি জাহাজ আসছে। তার মানে মোংলা বন্দরের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। অথচ এই বন্দর ব্যবহার করলে কনটেইনার জটে পড়তে হয় না। জেটি ও শেডগুলো প্রায় সময়ই খালি থাকে। তাই আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মোংলা বন্দর ব্যবহারে উৎসাহিত হন। দেশি বিদেশি বিনিয়োগকারী, আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী, শিপিং এজেন্ট ও বন্দর ব্যবহারকারীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মোংলা বন্দর তথা দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান বন্দর চেয়ারম্যান।

তিনি আরো বলেন, মোংলা বন্দরের উন্নয়নে এরই মধ্যে চীনের সহযোগিতায় কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নতুন ২টি জেটি ও ২টি ইয়ার্ডসহ অত্যাধুনিক সরঞ্জামাদি বন্দরে সংযোজন করা হয়েছে। ফলে বন্দরের সেবার মান বাড়ছে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে।

মোংলা বন্দরের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এমনটা জানিয়ে বন্দরের এই শীর্ষ কর্মকর্তা বলেন, বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিং কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। এটি সম্পন্ন হলে বন্দরে বড় জাহাজ সহজেই ভিড়তে পারবে। কম খরচে এবং স্বল্পতম সময়ের মধ্যে পণ্য আমদানি রপ্তানিসহ সব ধরনের সেবা দিতে প্রস্তুত রয়েছে বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরের উন্নয়নে আরও অনেক পরিকল্পনা রয়েছে যা পরবর্তীতে ধাপে ধাপে সম্পন্ন করে দেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে।

বিআরএসটি/এসএস

Related posts

সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ

News Desk

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে সমঝোতা করেনি : নুর

News Desk

গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি ড্রোন শো’র মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

brs@admin

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভুর জমি ক্রোক

brs@admin

নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা

News Desk

চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান

brs@admin
Translate »