26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

সকল অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অপরাধের প্রাণভোমরা’ উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তি (চরম দণ্ড) চেয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ আবেদন জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘সকল অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা। সে অনুশোচনাহীন ও হৃদয়হীন অপরাধী। তার সর্বোচ্চ শাস্তি (চরম দণ্ড) হওয়া উচিত। এ থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই। ১৪শ জনের হত্যার জন্য ১৪শ বার ফাঁসি দেওয়া উচিত ছিল। যেহেতু সেটা সম্ভব নয়, তাই সর্বোচ্চ শাস্তি দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এভাবে নিজের দেশের নাগরিককে হত্যা করতে না পারে।’
বিআরএসটি/এসএস

Related posts

আজ নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

News Desk

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্ট

brs@admin

জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড

News Desk

ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু!

News Desk

মানবতার শত্রু আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি হেফাজতের

brs@admin
Translate »