27.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

চুড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিনটি দল

তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলো হচ্ছে, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর মধ্যে এনসিপিকে শাপলা কলি প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছে।

আইন অনুযায়ী আগামীকাল বুধধবার দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। গণবিজ্ঞপ্তির পর কারও কোনও আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি।

এছাড়া, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন।

ইসি সচিব জানান, দল নিবন্ধনের জন্য আবেদন পরেছিল ১৪৩টি। প্রাথমিক বাছাইয়ে ২২টি দল টিকে।

এদিকে, আজ জারি হওয়া গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ নিয়ে আখতার আহমেদ বলেন, আরপিও নিয়ে পরবর্তী কাজ করছে কমিশন।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে : মির্জা ফখরুল

News Desk

অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর সুমনের সিনেমা ‘রইদ’

brs@admin

মোংলায় মহান বিজয় দিবস পালিত

News Desk

এশিয়ায় ট্রাম্পের শুল্ক আরোপ : কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?

News Desk

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, জাতীয় ঐকমত্য কমিশনের শোক প্রস্তাব

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৪ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin
Translate »