BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব পুলিশ অফিসাররা পালিয়ে গেছে তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে আপনাদের ( মিডিয়া) সহযোগিতা দরকার। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিয়ে প্রতিবেদন অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত ২০১৪, ’১৮ ও ’২৪ এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের বেশির ভাগ কর্মকর্তাকে আমরা চেঞ্জ করবো।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রতি আমার নির্দেশনা হলো নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। কেউ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে তাকে আইনের আওতায় আনা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৫

News Desk

সবার প্রত্যাশা হাসিনার বিচার : এ্যানি

News Desk

জুলাই ঘোষণাপত্রের ২৮ দফায় যা আছে

News Desk

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

News Desk

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

News Desk

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, যা বললেন শিশির মনির

News Desk