BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

রাশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিনজন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। শনিবার আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন, তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাননি।

রাশিয়ার বাশকোরতোস্তান অঞ্চলের স্টারলিটামাকে অবস্থিত ‘আভানগার্ড’ নামক কারখানাটি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করে, যা ইউক্রেন যুদ্ধের জন্য ব্যবহৃত হয়—রাশিয়ার সংবাদমাধ্যমগুলো এমন তথ্য জানিয়েছে।

এক মাস আগে একই অঞ্চলে একটি বড় তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।

বাশকোরতোস্তানের গভর্নর রাদিয় খাবিরোভ শনিবার টেলিগ্রামে জানান, একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণে কারখানার একটি ভবন ধ্বংস হয়ে যায় এবং এতে তিনজন নারী নিহত হন।’

তিনি আরও জানান, বিস্ফোরণে আহত হয়েছেন পাঁচজন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
বিআরএসটি/এসএস

Related posts

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

brs@admin

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’ তথ্য ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং

News Desk

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা আটক

News Desk

বিএনপির মনোনয়ন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : রিজভী

News Desk

ঢালিউডের ‘দেবদাস’ বুলবুল আহমেদের আজ ১৫তম মৃত্যু বার্ষিকী

News Desk

নেপালে বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

News Desk
Translate »