26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেয়া হয়েছে, অর্থাৎ সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, সেহেতু বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না। তবে নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।
বিআরএসটি/এসএস
এছাড়াও এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রশ্নে সিইসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই। এখানে আইনের বাইরে তাদের কাজ করা সম্ভব না।

তিনি বলেন, কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হয় তেমন কিছু থাকবে না।
বিআরএসটি/এসএস

Related posts

চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে : অর্থ উপদেষ্টা

News Desk

ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হবে ২৪’র গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা: আবদুল হান্নান মাসউদ

brs@admin

একদিনও দেরি নয়, নির্ধারিত সময়েই নির্বাচন : প্রেস সচিব

News Desk

ঘোষিত সময় থেকে নির্বাচন পেছানোর সুযোগ নেই

News Desk

রাজনীতিতে ফিরবেন না খালেদা জিয়া

brs@admin

নিউইয়র্কে তৌহিদ-ইসহাক সাইডলাইন বৈঠক

News Desk
Translate »