BRS TIMES
ভরিতে আরও সাড়ে ৫ হাজার বাড়ল সোনার দাম
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

ভরিতে আরও সাড়ে ৫ হাজার বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নভেম্বরের প্রথম পাঁচ দিনে এ নিয়ে তৃতীয়বার বাড়ল সোনার দাম।

২২ ক্যারাটের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪

নতুন তালিকা অনুযায়ী ২২ ক্যারাটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। ২১ ক্যারাটের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারাটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

এর আগে গত বুধবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং সোমবার ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। ফলে এ মাসেই ভরিতে সোনার দাম বেড়েছে মোট ১২ হাজার ৭২ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক বাজারেও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা। স্পট গোল্ডের দাম আবার আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়েছে; গতকাল দাম বেড়েছে ২০০ ডলারের বেশি, পৌঁছেছে ৪ হাজার ১৩৮ ডলারে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ডলারের দরপতন এবং মার্কিন বন্ডের সুদহার কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন। তবে গত এক মাসে আউন্সপ্রতি দাম কমেছে ১৮৪ ডলার এবং গত ছয় মাসে কমেছে ৭৫৩ ডলার।

সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাজুস দেশের বাজারে সোনার দাম সমন্বয় করে থাকে। ফলে বিশ্ববাজারে দাম বাড়লে স্থানীয় বাজারেও তার প্রভাব পড়ে।

Related posts

ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই: রাষ্ট্রদূত মুশফিক

News Desk

শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের আহ্বান

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

News Desk

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

News Desk

অ্যাস্টন ভিলার কাছে হেরে আর্সেনালের সঙ্গে পয়েন্টে সমতায় ম্যান সিটি

News Desk

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

News Desk