BRS TIMES
বিক্ষোভ থামিয়ে কারখানায় ফিরলেন শ্রমিকরা
অর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

বিক্ষোভ থামিয়ে কারখানায় ফিরলেন শ্রমিকরা

টানা এক সপ্তাহের বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকালে গাজীপুর, সাভার, আশুলিয়াসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকরা কাজে যোগ দেন। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে তাঁরা আন্দোলন করছিলেন।

মহাসড়কে স্বাভাবিক যান চলাচল

গাজীপুরের কাশিমপুর-কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাক এলাকা ঘুরে সকাল ১০টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলগুলোতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন রয়েছে, যার মধ্যে বিজিবি ১২ প্লাটুন, আনসার ৫ প্লাটুন ও এসআরবি ৮ প্লাটুন। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে; শ্রমিক বিক্ষোভের ইস্যুতে কোনো কারখানার ছুটি নেই, প্রায় সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে।

সরকার শ্রমিকদের দাবি বিবেচনার জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কাজও শুরু করেছে। বৃহস্পতিবার বাগেরহাটের পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বাস দিয়েছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

তবে আন্দোলনের দিনগুলোতে সহিংসতায় প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। মোবাইলে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক হোসেন শেখ নামের ওই শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Related posts

শরীফুলের তাণ্ডবে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

News Desk

সংস্কারে যারা বাঁধা হবে, কাউকেই ক্ষমা নয় : সারজিস

News Desk

ইরান থেকে ফিরলেন আরও ৩২ বাংলাদেশী

brs@admin

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

brs@admin

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে: প্রধান উপদেষ্টা

brs@admin