25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টা থেকে শনিবার (১১ অক্টোবর) ভোর পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় টাস্কফোর্স। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রবীর কুমার রায়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ। তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করায় ওই ২৪ জেলেকে আটক করা হয়েছে।

অভিযানে অংশগ্রহণ করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন, নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানান, অভিযান চলাকালীন সময়ে মেঘনা ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে চাঁদপুর নৌ থানায় ৫ মামলায় ২১ জন, হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে ২ মামলায় ৩ জনকে নৌকা ও জালসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ সময়ে ইলিশ আহরণে লিপ্তদের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।
বিআরএসটি/এসএস

Related posts

আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক

brs@admin

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk

৩৬৫ দিনে ৩৭০ মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না: রুমিন ফারহানা

News Desk

ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার সৌদি শিপিং কম্পানির

News Desk

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৯২

News Desk

বিবিএসের জরিপ, দেশে আরও বেকার বাড়ল ১ লাখ ৬০ হাজার

brs@admin
Translate »