27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজের সময় বিদ্যুতায়িত হয়ে মো. মানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মন্তাজ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই বাড়ির প্রবাসী মো. নাসির মিয়ার ছেলে।
জানা গেছে, মানিক নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, সকালে বিদ্যুৎস্পৃষ্টের রোগীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, আগেই তার মৃত্যু হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. মহব্বত খান জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

চীন গমন করলেন সেনাপ্রধান

News Desk

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সম্পর্কে আইএসপিআর-এর বিবৃতি

News Desk

এ বছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন

brs@admin

সারা দেশে আরও ১৬৩২ জন গ্রেফতার

News Desk

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk
Translate »