32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে নিচে

পিরোজপুর প্রতিনিধি : পিকআপ ভ্যানের ধাক্কায় পিরোজপুরের ৮ম বাংলাদেশ- চীন মৈত্রী (বেকুটিয়া) সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেছে। মঙ্গলবার ভোরে এ দূর্ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানায়, দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি ব্রীজের কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া প্রান্তের দিকে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

এ সময় দ্রুত গতির পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রীজের গেট সংলগ্ন রেলিং এর একটি অংশ ভেঙ্গে নিচে পড়ে যায় ও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দূর্ঘটনার পর পরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেঙে যাওয়া রেলিং দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত অস্থায়ী বেষ্টনি দিয়ে রেলিংটি আটকে দেয়া হচ্ছে, যাতে কোন দূর্ঘটনা না হয়।

স্থানীয়রা জানান, সেতুটি পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। তারা দ্রুত মেরামতের পাশাপাশি দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

News Desk

উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে শাহজালালে অবতরণ

brs@admin

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

brs@admin

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

brs@admin

দেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না : সেলিম উদ্দিন

News Desk

জীবন আহমেদের ক্যামেরায় ৩৬ জুলাই

News Desk
Translate »