26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

পাকিস্তানের সড়কে বোমা বিস্ফোরণ, নিহড ১০

পাকিস্তানের একটি ব্যস্ততম রাস্তায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েট্টার ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দপ্তরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বিস্ফোরণের পর হতাহতদের তথ্য নিশ্চিত করেছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকর। তিনি বলেন, “বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। আহতদের সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।”
সিভিল লাইন্স থানার অফিসার ইনচার্জ (এসএইচও) আমিন জাফর জানিয়েছেন, “বিস্ফোরণের পর সিভিল হাসপাতালে ৮টি মরদেহ আনা হয়েছে।”
কোয়েট্টার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালোচ বলেন, “একটি বিস্ফোরক ভর্তি যানবাহন মডেল টাউন থেকে হালি রোডের দিকে মোড় নিলে বিস্ফোরণটি ঘটে, যা এফসি সদর দপ্তরের কাছাকাছি।”
টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, শক্তিশালী বিস্ফোরণটি রাস্তাটিকে কাঁপিয়ে দেয়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ বুগতি ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে কড়া নিন্দা জানান।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

News Desk

অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি

News Desk

১৯ জন নিহতের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নেপালে

News Desk

ইলন মাস্ককে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

brs@admin

গাজায় ইসরাইলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

News Desk

কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

brs@admin
Translate »