28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা, শিবিরের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর জুলাই গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ-ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিভাজন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচারপ্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলসমূহ কোনোভাবেই এ ব্যর্থতার দায় এড়াতে পারে না।

নেতাদ্বয় বলেন, এই বর্বরোচিত হামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিআরএসটি/এসএস

Related posts

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর যাত্রা শুরু

brs@admin

জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

একুশে আগস্ট গ্রেনেড হামলা; তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

News Desk

বিএমইউ’র ডেন্টাল অনুষদের ডিন হলেন ডা. সাখাওয়াৎ হোসেন

News Desk

গাজায় যে পরিমাণ মানবিক সহায়তা প্রবেশ করছে তা “এক চা চামচের“ সমান: জাতিসংঘ মহাসচিব

brs@admin

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১

News Desk
Translate »