BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

জুলাই গণহত্যা : সাবেক ১২ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির

বিআরসটাইমস: জুলাই-আগস্টে  ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন– আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে গেল ১৬ ডিসেম্বর জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিআরএসটাইমস/আরএন

Related posts

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তে অটল অস্ট্রেলিয়া

News Desk

জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান না: চুন্নু

News Desk

বাইচ প্রতিযোগিতার দুই নৌকার সংঘর্ষে নিহত ২

News Desk

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান

brs@admin

রাজশাহীতে নিজ অস্ত্রে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

News Desk

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

News Desk
Translate »