BRS TIMES
মির্জা আব্বাস।
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

২ সেপ্টেম্বর দেশে ফিরবেন মির্জা আব্বাস

আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরবেন মির্জা আব্বাস । তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য । রোববার (৩০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় মির্জা আব্বাস বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে আসতেছেন তিনি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।


পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।


এর মধ্যে গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়।

Related posts

এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

brs@admin

দ্বিতীয়বার গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর

rahman himel

গাজীপুরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

News Desk

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

News Desk

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

News Desk

টেস্টে ৭ হাজার রানের সামনে মুশফিক, প্রয়োজন মাত্র ৪৩ রান

News Desk