26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে: রিজভী

দেশব্যাপী বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি চলমান থাকলেও সরকার দলীয় মহল ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পাঁচই আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু হয়েছে। এর মাধ্যমে ওয়ান-ইলেভেনের ‘মাইনাস টু’ ফর্মুলার সঙ্গে মিল রেখে অসমতল রাজনৈতিক মাঠ তৈরি করার চেষ্টা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা প্রতারিত হয়েছে। শিক্ষাঙ্গনে ষড়যন্ত্র চলছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে ‘পোষ্যকোটা’ ইস্যু সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে।

রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের এমপি হওয়া দেশের জন্য সম্মানের হলেও দুর্নীতির সংশ্লিষ্টতার কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে। পাসপোর্ট-পরিচয়পত্র সংক্রান্ত প্রমাণ থাকা সত্ত্বেও তিনি অস্বীকার করছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরাও বিদেশে প্রতারণার সঙ্গে যুক্ত হচ্ছেন। এ ছাড়া বিতর্কিত সচিব মোখলেসুর রহমানকে কন্ট্রাক্ট সার্ভিসে বহাল রাখা হয়েছে। বিশেষ রাজনৈতিক দলের লোকদের ডিসি-এসপি নিয়োগ দিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

রিজভী প্রশ্ন তোলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কীভাবে পরিকল্পনা কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসানো হয়?

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে সরকার প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় মত্ত বলেও অভিযোগ করেন তিনি। তবে প্রশাসনের ভেতর থেকে যারা এই চেষ্টা করছে, তাদের উদ্যোগ সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

দুর্গাপূজা উপলক্ষে উসকানি ও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে রুহুল কবির রিজভী নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
বিআরএসটি/এসএস

Related posts

শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু-বুবলী

brs@admin

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা, তাসনিম জারার ক্ষোভ

News Desk

ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্ক ভাঙনের মুখে, ট্রাম্পকে সতর্ক করলেন নিকি হ্যালি

News Desk

বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে : রুমিন ফারহানা

brs@admin

যাদের কোরবানি কবুল হয় না

brs@admin

তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য

News Desk
Translate »