29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

জামায়াত ও চরমোনাই জাতীয় বেঈমান: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে তাদেরকে স্বৈরাচারী হয়ে ওঠার জন্য সহযোগিতা করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দল হচ্ছে জাতীয় বেঈমান।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আউটার স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮৫ ও ৯৬ সালে জামায়াত ইসলামী আওয়ামী লীগকে সঙ্গ দিয়ে পুরো জাতির সঙ্গে বেঈমানি করেছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। ইসলামী আন্দোলন পীর নয় তারা হলো ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন আমরা ইসলামী আন্দোলনকে খুঁজে পাইনি। ১৪, ১৮ ও ২৪ নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।

শহীদ উদ্দীন এ্যানি আরও বলেন, জামায়াত ও ইসলামী আন্দোলন এখন আন্দোলন করে পরিস্থিতিকে গোলাটে করছে। নির্বাচনী পরিবেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কাজ করছে ইসলামী দলগুলো।

বিএনপির এই নেতা বলেন, ইসলামী দলগুলো বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছে। ইসলামী দলগুলো নির্বাচনী পরিস্থিতিকে গোলাটে করছে। এগুলোর বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন রেকর্ড

News Desk

রোনালদো-সাদিও মানের গোলে আল নাসরের জয়

News Desk

ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

News Desk

ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

News Desk

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল

brs@admin

বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত ভারুচা – এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে

brs@admin
Translate »