31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিক্ষা

ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।

ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। পতিত হাসিনা সরকার দিল্লি পালিয়ে আছে। এদিকে ৭১-এর মানবতাবিরোধী শক্তি রাজাকার এবং ২৪-এর মানবতাবিরোধী শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের শক্তির প্রধান হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। কিন্তু তাকে নিয়ে একটি চক্র ও পাকিস্তানী গোষ্ঠী কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করছে।’

এ সময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রোকনুজ্জামান, স্বাক্ষর, মেহেদী, তৌহিদ, তৌফিক, আশরাফুল প্রমুখ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংগঠনটি। পরে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে তারা।
বিআরএসটি/এসএস

Related posts

রাজধানীতে পৃথক ঘটনায় অ্যাডভোকেটসহ তিনজনের মরদেহ উদ্ধার

News Desk

আগামীকাল জাকসু নির্বাচন

News Desk

সকলকে সতর্ক করলেন সাদিয়া আয়মান

News Desk

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: তারেক রহমান

News Desk

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

News Desk

সরকারবিরোধী আন্দোলন শুরু করার নির্দেশ ইমরান খানের

brs@admin
Translate »