28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পাচারকালে কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ যুবক আটক

ভারতে পাচারের সময় যশোরে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের পাঁচ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতের নাম আবু বকর সিদ্দিক। তিনি ঢাকার শ্যামপুর থানার বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামলে সন্দেহভাজন যুবককে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর জানান, স্বর্ণের বারগুলো তিনি ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে সংগ্রহ করেছিলেন। এগুলো বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

গুলশানে চাঁদাবাজি; গণতান্ত্রিক ছাত্রসংসদের জানে আলম অপু গ্রেপ্তার

News Desk

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চাইল এনসিপি

brs@admin

আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

News Desk

সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন

News Desk

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের মৃত্যু

News Desk
Translate »