BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক চাই, যা আমরা অন্যান্য বন্ধুদের সঙ্গে চাই। আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ হচ্ছে। সে হিসেবেই আমাদের সম্পর্কটা এগোচ্ছে।’

একাত্তর ইস্যুতে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার ভিত্তিতে সমাধানের বিষয়ে একমত পাকিস্তান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আমাদের সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।
বিআরএসটি/এসএস

Related posts

রাঙামাটিতে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

News Desk

পাচারকালে কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ যুবক আটক

News Desk

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মির

brs@admin

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ভিয়েতনাম, অন্য বাজার খোঁজার তোড়জোড়

brs@admin

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় : জামায়াত আমির

News Desk

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ

News Desk