33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

গায়ের জোরে গণতান্ত্রিক যাত্রাপথে বাঁধা সৃষ্টি না করার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপজ্জনক হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করার আহ্বান জানান তিনি।

রোববার (২৪ আগস্ট) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জিয়া পরিষদ’ আয়োজিত রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ কর্মসূচীতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব নেই। তবে, সুযোগ পেলেই ফ্যাসিবাদী শক্তি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে।

অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে রিজভী জানান, সংবিধান কিংবা আইন সংশোধন করবে নির্বাচিত সরকার। কাউকে গায়ের জোরে নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রাপথে বাঁধা সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।
বিআরএসটি/এসএস

Related posts

পেন্টাগনের গোয়েন্দা প্রধানসহ ৩ কর্মকর্তা বরখাস্ত

News Desk

আবারও বাড়লো স্বর্ণের দাম

News Desk

প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : শাহবাজ শরিফ

brs@admin

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

News Desk

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

brs@admin

ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয়?

brs@admin
Translate »