28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর, রয়টার্সের।
রোববার (১৭ আগস্ট) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় সোকোটোর একটি উদ্ধারকারী দল কাজ করছে। মহাপরিচালক জুবাইদা উমর বলেন, গোরোনিও বাজারে যাওয়ার পথে ৫০ জনের বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার খবর পেয়েই আমরা ব্যবস্থা নিই।
মার্চ থেকে অক্টোবর পর্যন্ত নাইজেরিয়ায় বর্ষাকাল বিরাজ করে। এসময় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। নদী ও হ্রদের পানিও মাঝে মাঝে বিপৎসীমা অতিক্রম করে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে সোকোটো রাজ্যে একইরকম দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন কৃষক প্রাণ হারান। এমনকি গত মাসে, দেশটির মধ্য-উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে প্রায় ১০০ যাত্রী বহনকারী একটি নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু হয় ।
বিআরএসটি/এসএস

Related posts

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

News Desk

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

কারা এই নেপো কিডস, নেপালের হাজারো তরুণ কেন তাদের প্রতি ক্ষুব্ধ?

News Desk

আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া কে এই মেজর সাদিক?

News Desk

বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: নয়াদিল্লি

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আইসেস্কো মহাপরিচালক

News Desk
Translate »