BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত ও আরও ৯ জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, এ হামলা গ্যাং-সম্পর্কিত সহিংসতার ফল। সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ২৭ মিনিটের দিকে ক্রাউন হাইটস এলাকার টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে তারা ছুটে যায়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পান।
বিআরএসটি/এসএস

Related posts

প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি

News Desk

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

News Desk

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

News Desk

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

News Desk

মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন: ট্রাম্প

News Desk

পিরোজপুরে শ্রমিক দলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

rahman himel