29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিতাড়িত স্বৈরাচার প্রতিহত করার পাশাপাশি মৌলবাদী শক্তির উত্থান যাতে না ঘটতে পারে, সেজন্য কবি-সাহিত্যিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের একমাত্র মালিক প্রত্যেক নাগরিক। নাগরিকদের বাকস্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার। মানুষের বাকস্বাধীনতার জন্য কবিরা অতীতে যেরকম ভূমিকা রেখেছিলেন ভবিষ্যতেও সেরকম ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় মানুষকে উজ্জীবিত করেছিলেন। রবীন্দ্রনাথও কবিতায় মানবতার গান গেয়েছেন। একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন ইত্যাদি কবিতা ও গানে আমাদের কবি-সাহিত্যিকরা দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছেন। ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ উচ্চারণের মধ্য দিয়ে শিল্পী ও কবিদের দেশাত্মবোধের কথা জাতি চিরদিন মনে রাখবে।
গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বিএনপি মিডিয়া সেল ও জাতীয় কবিতা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।
বিআরএসটি/এসএস

Related posts

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের

News Desk

বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

News Desk

যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

brs@admin

ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

News Desk

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে আছে চীন

brs@admin

‘পিআর ছাড়া নির্বাচন হবে না’ এগুলো স্বৈরাচারী বক্তব্য: সাইফুল হক

News Desk
Translate »