28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

রোববার (১৭আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার পাঁচ জন হলো, ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ রিপন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো.সালাউদ্দিন মামুন (৪৭), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মো. মারুফ রেজা (৫৪)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

মঙ্গলবার থেকে হাজীদের দেশে ফেরা শুরু

brs@admin

জাতীয় পরিবেশ পদক পাওয়ায় ঢাবির প্রো-ভিসিকে বিশেষ সম্মাননা

News Desk

বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

brs@admin

অপহৃত চবির ৫ শিক্ষার্থীসহকে উদ্ধারে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান

brs@admin

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

News Desk

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

brs@admin
Translate »