26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান

অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, মানুষ ভারত-থাইল্যান্ডে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেয়ার সক্ষমতা বাংলাদেশের আছে।

ডাক্তারদের মধ্যস্বত্বভোগী না হওয়ার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করবেন না। প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নেই।

তিনি বলেন, দেশে মানসম্পন্ন সেবা নিশ্চিত হলে কেউ বিদেশে চিকিৎসা নিতে যাবে না। এজন্য প্রতিটি হাসপাতালে প্রকৃত ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে।

আইন উপদেষ্টা বলেন, ধনী রোগীদের জন্য বিমা ব্যবস্থার চাপ বেশি থাকা উচিত, আর গরিবদের জন্য থাকতে হবে কম। একই সঙ্গে, যে হাসপাতালগুলো লাভ করে, এর অন্তত ১০ শতাংশ কমালে দেশের রোগীরা বিদেশমুখী হবে না, বরং হাসপাতালের সেবার মান উন্নত হবে।

হাসপাতলের চিকিৎসা সেবা নিয়ে আইন উপদেষ্টা বলেন, একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তবে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে? এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মমতাজ

brs@admin

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

brs@admin

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

News Desk

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

প্রধান উপদেষ্ঠার জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

brs@admin

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

News Desk
Translate »