26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

২৫০টির অধিক আসন পেয়ে বিএনপি জয়লাভ করবে: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে পূর্ব আলোচনা হয়েছে, সে অনুযায়ী আগামী
ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক দিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
শুক্রবার (১৫ আগস্ট) নাটোরের নলডাঙ্গায় তার বাবা ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২৫০টির অধিক আসন পেয়ে জয়লাভ করবে। এতে ভয় পেয়ে একটি–দুটি রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আগামী নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান।
এ সময় জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

দশম গ্রেডে উন্নীত হচ্ছে মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্ট পদ

brs@admin

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা বাবুলের স্মরণে দোয়া

News Desk

শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে মোদিকে অনুরোধ

brs@admin

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক আলোচনা শুরু

News Desk

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি : রিজওয়ানা হাসাান

News Desk

মাঠে ফিরেই মেসির গোল, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

brs@admin
Translate »