34 C
Bangladesh
Saturday, October 3, 2026
BRS TIMES
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
আইন-আদালতজাতীয়প্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতি

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা : আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম আসামি আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আখতারুজ্জামানের কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়।

Related posts

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

তুলা আমদানিতে বাংলাদেশের পথেই হাঁটছে ভারত!

News Desk

আবারও জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াল সরকার

News Desk

নরসিংদীতে নবজাতক চুরির ১২ ঘণ্টা পর উদ্ধার

News Desk

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk

‘কম টাকায় সম্মান থাকে না’ ওসির ভিডিও ভাইরাল

brs@admin
Translate »