28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

দিঘলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার দিঘলিয়ায় আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

কামারগাতী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) জামিল বলেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আলামিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

পুলিশের প্রাথমিক ধারণা, সাবেক স্ত্রীকে আলামিন কেন বিয়ে করেছেন এই ক্ষোভ থেকেই আসাদুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামিনের মরদেহ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত তথ্যসহ তদন্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিআরএসটি/এসএস

Related posts

ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প

News Desk

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

News Desk

মেঘনায় ছয়টি বাল্কহেড ডুবি

News Desk

আজ আসছেন হামজা চৌধুরী, হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ

brs@admin

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে ইরান

brs@admin

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার

News Desk
Translate »