28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানে ‘সরকার পরিবর্তনের’ বিষয়ে ট্রাম্প হয়তো ‘মজা করছেন’: সাবেক মার্কিন দূত

ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান বিষয়ক মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ট অ্যাব্রামস বিবিসির টুডে প্রোগ্রামে বলেছেন, ইরান বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে অনেক ‘ভুল দিক নির্দেশনা’ বা ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে। খবর বিবিসির।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) বিষয়ে বললে এ কথা বলেন আব্রামস। তিনি বলেন, ট্রাম্প হয়তো এটা শুধু ‘ঠাট্টা করে’ বলেছেন।

অ্যাব্রামস হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানের হুমকির বিষয়েও কথা বলেন। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, যেখানে দিয়ে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।

তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘তেমন বড় কোনো সমস্যা নয়।

তিনি আরও বলেন, হ্যাঁ, এটি (পুনরায়) খুলতে কয়েক দিন বা সপ্তাহ লাগতে পারে – তবে এ ব্যাপারে ব্যাপক সমর্থন থাকবে। যদি ইরান সত্যিই প্রণালীটি বন্ধ করে দেয়, তাহলে তারা নিজেরাই নিজেদের গলা কাটবে, কারণ তখন তারা আর তেল রপ্তানি করতে পারবে না।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ আক্রমণ

News Desk

নতুন করে বিক্ষোভ শুরু হলো ইরানে

News Desk

জাতীয় নির্বাচনে ভোটের প্রচারে থাকছে না পোস্টার

News Desk

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

brs@admin

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুইজন নিহত

brs@admin

ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

News Desk
Translate »