BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (৬ অক্টোবর) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, সংলাপে দু’দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়ার এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি।

ইসির সংলাপের পরবর্তী সূচি অনুযায়ী, আগামী ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে কমিশন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মাধ্যমে ইসি তাদের আলোচনা শুরু করে। যদিও প্রথম দিনের সেই সংলাপে আমন্ত্রিত সুশীল সমাজের অর্ধেকেরও বেশি প্রতিনিধি অংশ নেননি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন যে, সংলাপে উঠে আসা মতামত তাঁর কমিশন বাস্তবায়ন করবে।
বিআরএসটি/এসএস

Related posts

কানাডার দাবানল: ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কে সতর্কতা জারি

News Desk

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

brs@admin

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

News Desk

সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র

News Desk

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ

brs@admin

ভারতকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান অ্যামনেস্টির

brs@admin