29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এনিয়ে তৃতীয়বারের মত পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। ৪৬ বলে টি২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিসহ ১০৭ রানে অপরাজিত ছিলেন হারিস।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৩৭ ও ৫৭ রানে হেরেছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল লিটন দাসের দল। এর আগে ২০২০ সালে দুই ম্যাচের এবং ২০২১ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। পাওয়ার প্লেতে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান পায় বাংলাদেশ।

অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ২৭ বল খেলা পারভেজ। ১১তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলের রান ১শতে নেন পারভেজ। ঐ ওভারের চতুর্থ বলে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার ফাহিম আশরাফ। ৩টি করে চার-ছক্কায় ৩২ বলে ৪২ রান করা তানজিদকে শিকার করেন ফাহিম।

তানজিদ-পারভেজ উদ্বোধনী জুটিতে ৬৪ বলে ১১০ রান যোগ করেন। টি-টোয়েন্টি ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার উদ্বোধনী জুটিতে শতরান পেল বাংলাদেশ।

তানজিদ ফেরার পরের ওভারেই সাজঘরে ফিরেন পারভেজ। স্পিনার শাদাবের বলে ক্যাচ আউট হন ৭টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে ৬৬ রান করা পারভেজ।

দলীয় ১১৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে ৩২ বলে ৪৯ রানের জুটি হবার পর আউট হন লিটন। ২২ রান করেন তিনি।

এরপর হৃদয় ২৫, শামিম হোসেন ৮ ও মেহেদি হাসান মিরাজ ১ রানে আউট হলে বাংলাদেশের ২শ রান পাবার পথ কঠিন হয়ে যায়। শেষদিকে জাকের আলির ৯ বলে ১৫ এবং আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিম হাসানের ৩ বলে ৮ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান করে পাকিস্তান। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান।

হাসান আলি ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন।

জবাবে প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। শাহিবজাদা ফারহানকে ১ রানে থামান মিরাজ।

দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ৯২ রানের জুটিতে পাকিস্তানের রান ১শতে নেন সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। দশম ওভারে সাইমকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম। ২টি চার ও ৪টি ছক্কায় ২৯ বলে ৪৫ রান করেন সাইম।

চার নম্বরে নেমে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলে হাসান নাওয়াজ ফিরলে পাকিস্তানকে জয়ের পথে রাখেন হারিস। ৪৫ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি।
হারিসের সেঞ্চুরির উপর ভর করে ১৬ বল বাকী থাকতে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। ৮টি চার ও ৭টি ছক্কায় ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন হারিস। অন্যপ্রান্তে অপরাজিত ১৫ রান করেন অধিনায়ক সালমান আগা।

মিরাজ ২টি ও তানজিম ১টি করে উইকেট নেন।

বিআরএসটি/এসএস

Related posts

ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা

News Desk

ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

News Desk

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা

brs@admin

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : মাছউদ

brs@admin

চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সার ২০ বছরের কারাদণ্ড

News Desk

৩৬৫ দিনে ৩৭০ মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না: রুমিন ফারহানা

News Desk
Translate »