26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

রাজধানীতে বিএনপির তিন সংগঠনের সমাবেশ আজ

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সংগঠনের সমাবেশ আজ অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার (২৮ মে) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন।

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশ। বিএনপির শীর্ষ নেতৃত্ব ও এই তিন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা করবেন।

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে লাখো তরুণ ও ছাত্র এই সমাবেশে অংশ নিবেন বলে সমাবেশের সংগঠক নেতৃবৃন্দ জানান। তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুইদিন করে মোট আটদিন সেমিনার ও সমাবেশ করছেন তারা।

এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আজ আয়োজন বসছে রাজধানী ঢাকায়।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News Desk

আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: আসিফ মাহমুদ

News Desk

বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

News Desk

শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি’, কেবিনে স্থানান্তর

News Desk

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

News Desk

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য : প্রেস সচিব

News Desk
Translate »