BRS TIMES
সুদানে খনি ধসে অন্তত ৬০ জনের প্রাণহানি
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

সুদানের দক্ষিণাঞ্চলে একটি স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বেঁচে যাওয়া দুই ব্যক্তি বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের অনেকে মারা গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এএফপির খার্তুম প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে আল-জারা স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ মঙ্গলবার ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে সেখান থেকে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কতজন শ্রমিক আটকা পড়ে আছেন, তা এখনো জানা যায়নি।

তিনি বলেন, খনির শ্রমিক সহকর্মীদের সঙ্গে সারারাত ধরে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। ধসে পড়া সুড়ঙ্গ ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্য শ্রমিকদের উদ্ধারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

খনি ধসের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related posts

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১

brs@admin

ত্রাণ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করলেন সেই সুখরঞ্জন বালি

News Desk

নিউজিল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষের মিছিল

News Desk

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি : সিইসি

brs@admin

পিরোজপুরে বিআরটিএ’র গণশুনানি

News Desk
Translate »